আরও দুই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঢাকায় একজন ও

2023-03-04T22:34:40+00:00
2023-03-04T22:34:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরও দুই ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১০:৩৪ পিএম   (ভিজিট : ১৫৩)
X


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও দু’জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ঢাকায় একজন ও ঢাকার বাইরে একজন নতুন রোগী ভর্তি হন।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ২৮ জন রোগী ভর্তি রয়েছে। ঢাকায় ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ১২ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি রোগী ১৬ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নয়জনের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস





  বিষয়:   ডেঙ্গু  আক্রান্ত 



Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy