চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের!

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিনের শোক সভায় কনভেনশন হলে নেতাকর্মীদের ভিড়ে কাঁচের দরজা ভেঙে

2023-03-04T22:56:49+00:00
2023-03-04T22:56:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের!
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ মার্চ, ২০২৩, ১০:৫৬ পিএম   (ভিজিট : ১৭৫)
X


চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোছলেম উদ্দিনের শোক সভায় কনভেনশন হলে নেতাকর্মীদের ভিড়ে কাঁচের দরজা ভেঙে আহত হয়েছেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় সভায় কয়েকজন মন্ত্রী-উপমন্ত্রী ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা।

জানা গেছে, শনিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই কনভেনশন সেন্টারে শোক সভা শেষ হয়। পরে ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা বের হচ্ছিলেন। এ সময় সঙ্গে ছিলেন আ জ ম নাছিরসহ জেলার সিনিয়র নেতারাও। তখন নেতাকর্মীদের প্রবল চাপে ওই সেন্টারের মূল দরজাটির একটি ভেঙে পড়ে। দরজা ভেঙে পড়লে ওবায়দুল কাদের অল্পের জন্য রক্ষা পেলেও দরজার আয়না ভেঙে পড়ে আ জ ম নাছিরসহ কয়েকজন পুলিশ সদস্যের ওপর। এতে নাছির মাথায় আঘাত পান। এ সময় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান জানান, ‘শনিবার সন্ধ্যায় দরজার আয়না ভেঙে আ জ ম নাছির উদ্দিন মাথায় আঘাত পেয়েছেন। এ সময় তাকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে।’

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy