সাইন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, আহত অন্তত ১৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী ঢাকার সাইন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।আজ রোববার

2023-03-05T11:55:51+00:00
2023-03-05T11:55:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাইন্স ল্যাবে ভবনে বিস্ফোরণ, আহত অন্তত ১৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ১১:৫৫ এএম   (ভিজিট : ২৫১)
X


রাজধানী ঢাকার সাইন্স ল্যাব এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

আজ রোববার সকালে এ বিস্ফোরণ ঘটে বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুল হক শাবু।

তিনি জানান, বিস্ফোরণের পর ভবনটির দ্বিতীয় তলা থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। তারা ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে ভবনটির একটি অংশ ধসে গেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, বিস্ফোরণের খবর পাওয়ার পর সকাল ১০টা ৫০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।

তিনি বলেন, 'কেউ বলছেন এসি বিস্ফোরণ হয়েছে, আবার কেউ কেউ বলছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। কী ঘটেছে, তা জানতে ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছে।'

এ ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

-বাবু/এ.এস





  বিষয়:   সাইন্স ল্যাব  বিস্ফোরণ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy