উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে।রোববার

2023-03-05T16:16:37+00:00
2023-03-05T16:59:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৪:১৬ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৩ ৪:৫৯ পিএম  (ভিজিট : ১৭২)
X

কক্সবাজারের উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ইতোমধ্যে কাজ শুরু করেছে।

রোববার (৫ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে উখিয়ার ১১ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেখান থেকে ১০ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পেও ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে রোহিঙ্গারা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি মোহাম্মদ আলী জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনের খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণের কাজ করা হচ্ছে।

উখিয়া ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহিদুর রহমান বলেন, রোহিঙ্গা ক্যাম্পে থাকা একটি ও উখিয়া থেকে পাঠানো দুটিসহ মোট ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এই মুহূর্তে হতাহতের ঘটনা বলতে পারছি না।

-বাবু/এ.এস





  বিষয়:   রোহিঙ্গা ক্যাম্প  উখিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy