রাঙামাটিতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত

শাহ আলম, রাঙামাটি (চট্রগ্রাম)

সারাবাংলা

মার্কিন দূতাবাসের অর্থায়ন ও ইউএনডিপির তত্ত্বাবধানে রাঙামাটিতে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।রোববার (৫ মার্চ)

2023-03-05T16:44:07+00:00
2023-03-05T16:44:07+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাঙামাটিতে বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত
শাহ আলম, রাঙামাটি (চট্রগ্রাম)
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৪:৪৪ পিএম   (ভিজিট : ১৬৯)
X

মার্কিন দূতাবাসের অর্থায়ন ও ইউএনডিপির তত্ত্বাবধানে রাঙামাটিতে বিভিন্ন প্রকল্প পরিদর্শনে করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

রোববার (৫ মার্চ) সকালে রাঙামাটি সফরের অংশ হিসেবে তিনি বন বিভাগের কাপ্তাই রেঞ্জর আওতাধীন ব্যঙছড়ি বনফুল রেস্ট হাউসে আসলে তাঁকে অভ্যর্থনা জানান রাঙামাটি অঞ্চলের বন সংরক্ষক মো. মিজানুর রহমান।

এসময় চট্টগ্রামের বন সংরক্ষক বিপুল চন্দ্র দাশ, পার্বত্য চট্টগ্রম উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা অজিত কুমার রুদ্র, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা শালেহ মো. শোয়েব খান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দেসহ মার্কিন রাষ্ট্রদূতের ১৫ সদস্য বিশিষ্ট সফরসঙ্গী দল উপস্থিত ছিলেন।

পরে প্রকল্পের কার্যক্রম বিষয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় বিভাগীয় বন কর্মকর্তা, রেঞ্জ ও বিট কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূত মতবিনিময় করেন। শেষে বনফুল রেস্ট হাউজ প্রাঙ্গনে একটি বকুল ফুল গাছের চারা সৃজন করেন রাষ্ট্রদূত।

বাবু/জেএম





  বিষয়:   রাঙামাটি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy