রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় একটি বাসের ধাক্কায় মো. মিরাজ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ রবিবার সকালের

2023-03-05T17:34:07+00:00
2023-03-05T17:36:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৫:৩৪ পিএম  আপডেট: ০৫.০৩.২০২৩ ৫:৩৬ পিএম  (ভিজিট : ১৩৯)
X

রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগ এলাকায় একটি বাসের ধাক্কায় মো. মিরাজ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। আজ রবিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মো. আকরাম হোসেন সংবাদমাধ্যমকে বলেন, আমি পেশায় একজন গাড়ি চালক। আমার ছেলে একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করে। সকালের দিকে রাস্তা পারাপারের সময় একটি বাস আমার ছেলেকে সজোরে ধাক্কা দেয়। এতে সে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক আমার ছেলেকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, আমাদের বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায়। বর্তমানে আমরা যাত্রাবাড়ীর সায়দাবাদ এলাকার ২৮/১ নম্বর বাসায় ভাড়া থাকি। আমার দুই ছেলের মধ্যে মিরাজ ছিল সবার বড়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। 

বাবু/এসআর




  বিষয়:   বাসের  ধাক্কায়  নিহত 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy