সোনাগাজীতে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল কিশোরী

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সারাবাংলা

সোনাগাজীর চরদরবেশে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো ১৫ বছর বয়সী এক কিশোরী। পুলিশ, এলাকাবাসী ও এ্যাসিলেন্ড অফিস সূত্রে

2023-03-05T18:09:32+00:00
2023-03-05T18:09:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাগাজীতে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল কিশোরী
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৬:০৯ পিএম   (ভিজিট : ২০২)
X

সোনাগাজীর চরদরবেশে বাল্য বিবাহ থেকে রক্ষা পেলো ১৫ বছর বয়সী এক কিশোরী। পুলিশ, এলাকাবাসী ও এ্যাসিলেন্ড অফিস সূত্রে জানা গেছে,  চরদবেশ ইউনিয়নের এক কিশোরীর সঙ্গে চরচান্দিয়া ইউনিয়নের উত্তর চরচান্দিয়া গ্রামের মো. মঞ্জুর হোসেনের (২৬) সঙ্গে রোববার দুপুরে বিয়ের আয়োজন চলছিলো।  

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির হন সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী। এসিল্যান্ডের গাড়ি দেখে বর ও তার সঙ্গে থাকা বরযাত্রীরা দৌঁড়ে পালিয়ে যান। এসময় কনের পিতা-মাতার কাছ থেকে ১৮ বছরের পূর্বে কনেকে বিয়ে দেবেন না মর্মে মুছলেকা নেন এসিল্যান্ড। 

এসময় সোনাগাজী মডেল থানার এসআই সাঈদুর রহমান বিপিএম, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভূট্টো ও ইউপি সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনাগাজী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম অনিক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাবু/জেএম




  বিষয়:   সোনাগাজী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy