রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ২ হাজারের বেশি ঘরবাড়ি

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৫ মার্চ)

2023-03-05T18:51:32+00:00
2023-03-05T18:51:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রোহিঙ্গা ক্যাম্পের আগুন নিয়ন্ত্রণে, পুড়ল ২ হাজারের বেশি ঘরবাড়ি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৬:৫১ পিএম   (ভিজিট : ১৩৬)
X


কক্সবাজারের উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্পের আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। রোববার (৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা শিবিরে দুই হাজারের বেশি ঘরবাড়ি পুড়ে গেছে বলে জানা গেছে। এর মধ্যে বেশকিছু দোকানপাটও রয়েছে।

রোববার (৫ মার্চ) বেলা পৌনে তিনটার দিকে শিবিরের ডি-১৫ ব্লকের একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন অন্যান্য বসতিতে ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্ত উখিয়ার ক্যাম্পের বাসিন্দা শফিক উল্লাহ জানান, ‘আগুনে সব পুড়ে নিঃস্ব হয়ে গেছি। এখানে দুই হাজার ঘরবাড়ি আগুনে পুড়ে গেছে। এর মধ্যে বেশকিছু দোকানপাটও ছিল।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদরদপ্তরের সহকারী পরিচালক মো. শাহজাহান জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় বিকেল সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ইন চার্জ (সিনিয়র সহকারী সচিব) সরওয়ার কামাল জানান, ‘প্রায় ২ ঘণ্টা পর অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে। আমরা ক্ষয়ক্ষতির তালিকা তৈরির কাজ শুরু করছি।’

-বাবু/এ.এস





  বিষয়:   রোহিঙ্গা ক্যাম্প  উখিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy