প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৬:৫৫ পিএম (ভিজিট : ১৩৭)

X
‘সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় মুহুরী সেচ প্রকল্পে’ অংশগ্রহণমূলক পানি ব্যবস্থাপনা’ শীর্ষক ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন রবিবার সকালে সোনাগাজী সোনাগাজী জিরোপয়েন্ট হাজী রহিম উল্যাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এক্সটেনশান ওভারসীয়ার (বাপাউবো) ফেনী এর হুমায়ুন কবিরের সঞ্চালনায় ও সোনাগাজী পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন ফেনী এর উপ- প্রধান সম্প্রসারণ কর্মকর্তা (বাপাউবো) মোমিনুল হক ভূঞা। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস আক্তার।
বক্তব্য রাখেন, সম্প্রসারণ উপ-দর্শক (বাপাউবো) মাসুদুর রহমান, সোনাগাজী পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশনের সভাপতি জহির উদ্দিন, কোষাধ্যক্ষ মো. হাবিবুল ইসলাম রিয়াদ, মঙ্গলকান্দি পানি ব্যবস্থাপনা দলের সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ।
বাবু/জেএম