নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পের আগুন

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

নিয়ন্ত্রণে এসেছে রোহিঙ্গা ক্যাম্পের আগুন। রোববার বিকাল ৫ টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া

2023-03-05T19:03:45+00:00
2023-03-05T19:03:45+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নিয়ন্ত্রণে রোহিঙ্গা ক্যাম্পের আগুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৭:০৩ পিএম   (ভিজিট : ১৩০)
X

নিয়ন্ত্রণে এসেছে রোহিঙ্গা ক্যাম্পের আগুন। রোববার বিকাল ৫ টা ১৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল নিশ্চিত করে। এর আগে বেলা আড়াইটার দিকে বালুখালী রোহিঙ্গা বাজার মরা গাছতলা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কক্সবাজারের উখিয়ার বালুখালী (১১ নম্বর) রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন লাগে। আগুনের ভয়াবহ লেলিহান শিখায় পুড়ে গেছে অনেকে রোহিঙ্গা ঘর। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা জানিয়েছে-বাতাসের কারণে আগুনের লেলিহান শিখা দ্রুত এপাশ ওপাশ ছড়াচ্ছে। অধিবাসীরা প্রাণ নিয়ে দৌড়ে পালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, এপিবিএন, দমকল বাহিনীসহ সাধারণ রোহিঙ্গা এবং স্থানীয়রাও। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’

উল্লেখ্য, এর আগেও বালুখালীর ৯-১০ নাম্বার ক্যাম্পেও আগুন লেগে হাজারাধিক রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাতে হয়েছিল শত শত রোহিঙ্গাকে। আবার আগুন লেগে শত শত ঘর পুড়ে অগণিত রোহিঙ্গা ঘরহীন হবে আজ, এমনটি জানিয়েছে স্থানীয়রা।

বাবু/জেএম




  বিষয়:   রোহিঙ্গা  ক্যাম্পের  আগুন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy