প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৭:১২ পিএম আপডেট: ০৫.০৩.২০২৩ ৭:১৪ পিএম (ভিজিট : ১৫২)

X
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চার মন লোহার এঙ্গেলসহ মোহাম্মদ আলী মোল্লা (৩৫) নামের এক চোরকে আটক করেছে আনসার সদস্যরা।
শনিবার (০৪ মার্চ) গভীর রাতে কেন্দ্রের সামনে থেকে এই এই চোরকে আটক করা হয়। মামলা দায়ের পূর্বক আটক চোর ও উদ্ধার মালামাল রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
আটক মোহাম্মদ আলী মোল্লা মোংলা উপজেলার দ্বীগরাজ বাজার এলাকার মৃত অজেত আলি মোল্লার ছেলে। সে তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক হিসেবে কাজ করতেন।
আনসার ব্যাটালিয়ন-৩ এর অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চার মন ওজনের লোহার এঙ্গেলসহ এক চোরকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক চোরাই মাল ও চোরকে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাবু/জেএম