বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

সারাবাংলা

বাগেরহাটের ফকিরহাটে এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন হালিমা আক্তার নামে এক মহিলা। ফকিরহাট সদর উপজেলার

2023-03-05T19:40:29+00:00
2023-03-05T19:40:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাগেরহাটে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৭:৪০ পিএম   (ভিজিট : ১৬৮)
X

বাগেরহাটের ফকিরহাটে এক  স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেছেন হালিমা আক্তার নামে এক মহিলা। ফকিরহাট সদর উপজেলার আট্টাকী গ্রামের সোহাগ মিনার স্ত্রী হালিমা আক্তার। তিনি ফকিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী ভবোতোষ কুমারের বিরুদ্ধে ১ শতক জমি দখলের অভিযোগ করেছেন। ভবোতোষ কুমার আট্টাকী গ্রামের মৃত যুগোল কিশোর ঘোষের ছেলে। 

হালিমা আক্তার বলেন, ফকিরহাট উপজেলার আট্টাকী মৌজায় আমার দখলকৃত ১ শতক জমিতে জোর পূর্বক ইট দিয়ে সিমানা প্রাচীন দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ী ভবোতোষ কুমার। আমার পাশেই ভবোতোষ কুমার ২.৯০ শতক জমি রয়েছে। সে নিজের জমি ছাড়া বেআইনিভাবে আমার ১ শতক জমি এবং অতিরিক্তি আরো ২.১৬সহ মোট ৫.০৬ শতক জমি ঘেরাও করেছে। আদালত থেকে নিষেধাজ্ঞা দেওয়া থাকলেও সে তা কর্নপাত না করে সে বিভিন্ন উপায়ে আমার জমি দখলের পায়তারা করে যাচ্ছে। আমি তার সঠিক বিচার চাই। 

এ বিষয়ে ভবোতোষ কুমার বলেন, আমি ২.৯০ শতক জমির মালিক। বাকি ২.১৬ শতক জমির রেজিস্ট্রিমূলে মালিক। আমি কারো সম্পত্তি দখল করিনি আমার মোট ৫.০৬ শতক জায়গায় ইট দিয়ে সিমানা দিয়েছি। 

বাবু/জেএম





  বিষয়:   বাগেরহাট 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy