সায়েন্সল্যাবে বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহ ঢামেকে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল‍্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে আনা হয়েছে।

2023-03-05T21:45:18+00:00
2023-03-05T21:45:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সায়েন্সল্যাবে বিস্ফোরণে নিহত তিনজনের মরদেহ ঢামেকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৫ মার্চ, ২০২৩, ৯:৪৫ পিএম   (ভিজিট : ১৪০)
X

রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল‍্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় নিহত তিনজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে আনা হয়েছে। রোববার রাত ৮টা ৫০ মিনিটে নিউমার্কেট থানা পুলিশ তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে নিয়ে আসে। 

নিহতরা হলেন, শফিকুজ্জামান (৪৫), আব্দুল মান্নান (৬৫) ও তুষার (৩৫)।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী এ তথ্য নিশ্চিত করে জানান, বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই ৩ জনের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহত শফিকুজ্জামানের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি নিউ জেনারেশন নামে একটি প্রতিষ্ঠানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। আব্দুল মান্নান রাজধানীর লালবাগের বাসিন্দা। তিনি একই প্রতিষ্ঠানে পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। আর নিহত তুষারের গ্রামের বাড়ি নরসিংদীতে। তিনিও সেখানে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

তিনি বলেন, যেহেতু ঘটনাটি নিউমার্কেট থানায় তাই নিউমার্কেট থানা পুলিশ তাদের মরদেহ ময়নাতদন্তের জন‍্য ঢাকা মেডিকেলে পাঠিয়েছে।

বাবু/এসআর 





  বিষয়:   বিস্ফোরণ  মরদেহ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy