আজ রাজধানীর যেসব এলাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বায়ুদূষণের মাত্রা বিবেচনায় বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ সোমবার সকালে ঢাকার অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে। বিগত কয়েক দিন

2023-03-06T09:52:11+00:00
2023-03-06T10:11:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ রাজধানীর যেসব এলাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৯:৫২ এএম  আপডেট: ০৬.০৩.২০২৩ ১০:১১ এএম  (ভিজিট : ১৭৮)
X

বায়ুদূষণের মাত্রা বিবেচনায় বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ  সোমবার সকালে ঢাকার অবস্থানের কিছুটা উন্নতি হয়েছে। বিগত কয়েক দিন এই তালিকায় শীর্ষে অবস্থান করলেও সোমবার সকাল ৯টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৭ স্কোর নিয়ে রাজধানী ঢাকার অবস্থান ছিল ১২তম। তবে এই স্কোরও অস্বাস্থ্যকর।

এদিকে, এদিন সকালে রাজধানীর মার্কিন দূতাবাস এলাকার বাতাস ছিল সবচেয়ে বেশি অস্বাস্থ্যকর। সে সময় ওই এলাকার স্কোর ছিল ১৯৪।

এছাড়া আইসিডিডিআর’বি (মহাখালী) এলাকার স্কোর ছিল ১৮৯। মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটি এলাকার স্কোর ছিল ১৫৯। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার মুকাররম ভবনের আশেপাশের এলাকার স্কোর ছিল ১৫৯। গুলশানের বে ইজওয়াটার আউটডোর এলাকা স্কোর ছিল ১৫২। এগুলোর সবই ছিল ‘অস্বাস্থ্যকর’  এলাকার তালিকায়।



বাবু/এ আর 




  বিষয়:   বাতাস 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy