নড়াইল সুপার লীগ টি২০ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নড়াইলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নড়াইল সুপার লীগ টি২০’ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিজয় সরকার একাদশ ও এস

2023-03-06T10:51:02+00:00
2023-03-06T10:51:02+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
নড়াইল সুপার লীগ টি২০ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত
বিজয় সরকার একাদশ চ্যাম্পিয়ন
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১০:৫১ এএম   (ভিজিট : ২৬৫)
X


নড়াইলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নড়াইল সুপার লীগ টি২০’ ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বিজয় সরকার একাদশ ও এস এম সুলতান একাদশের মধ্যেকার এ ম্যাচে বিজয় সরকার একাদশ চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। গত রবিবার (৫মার্চ ) বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ষ্টেডিয়ামে বেলা ১২টার দিকে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

নড়াইলের ক্রিকেটকে এগিয়ে নিতে সাবেক সফল টাইগার অধিনায়ক নড়াইল এক্সপ্রেস ও নড়াইল- ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার নানামুখী উদ্যোগের মধ্যে অনবদ্য উদ্যোগ সুপার লীগ টি ২০’র জমজমাট ফাইনাল উলপক্ষে এ দিন ষ্টেডিয়ামে ব্যাপক দর্শক সমাগম ঘটে। মাঠে জন নন্দিত ক্রিকেটার মাশরাফির উপস্থিতি দর্শক ও খেলোয়াড়দের অনুপ্রাণিত যোগায়।

ম্যাচে প্রথমে এস এস সুলতান একাদশ ব্যাটিংএ নামে। ম্যাচের নির্ধারিত ২০ওভারে ৮ ইউকেট হারিয়ে তারা ১২৭ রান অর্জন করে। প্রতিপক্ষের ১২৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বিজয় সরকার একাদশ কোনো ইউকেট না হারিয়ে ১৪ওভার এক (১)বলে ১৩১রানের স্কোর গড়ে চ্যাম্পিয়ন হয়।

ফাইনালের ম্যান ওব দা ম্যাচ শিরোপা অর্জন করে বিজয় সরকার একাদশের মুনিম শাহরিয়ার, টুর্নামেন্টের সর্বোচ্চ ২৩৫ রানের স্কোরার ও ম্যান ওফ দা সিরিজ এর খ্যাতি অর্জন করে এস এস সুলতান একাদশের হাবিবুর রহমান সোহান সর্বোচ্চ ইউকেট অর্জন করে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশের রাজিবুল। খেলা শেষে আমন্ত্রীত অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ লীগে জেলার ৫টি ক্রিকেট টিম অংশ গ্রহণ করে। নান্দনিক এ আয়োজনে নতুন মাত্র এনে দেয় স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশেনা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy