সরাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকুরিয়া গ্রামের পারভেজ আহমেদ হত্যা মামলার প্রধান আসামী মোঃ শহীদ মিয়া (৪০)

2023-03-06T11:02:00+00:00
2023-03-06T11:02:00+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সরাইলে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১১:০২ এএম   (ভিজিট : ২০৪)
X


ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকুরিয়া গ্রামের পারভেজ আহমেদ হত্যা মামলার প্রধান আসামী মোঃ শহীদ মিয়া (৪০) কে গ্রেফতার করেছেন র‍্যাব-৯।

গোপন সংবাদ ভিত্তিতে রোববার (৫ মার্চ) বিকাল সাড়ে ৫ টায় র‍্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল  কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ৩নং শিমুলকান্দি ইউনিয়নের ২ং ওয়ার্ডের শিমুলকান্দি গরুর হাটের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ শহীদ মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন লুন্দিয়া গ্রামের মোঃ ফজু মিয়ার ছেলে।

র‍্যাব-৯, সিপিসি-১, হবিগঞ্জের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান কর্তক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃত আসামীকে সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরাইল থানার চাঞ্চল্যকর চুরিসহ হত্যা মামলার ঘটনায় গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগীরা মিলে চুরি করতে এসে চুরিসহ হত্যাকান্ড ঘটনাটি সংগঠন করে বলে প্রাথমিক ভাবে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী একজন চিহ্নিত অপরাধী তার বিরুদ্ধে কিরোশগঞ্জ জেলার ভৈরব থানায় নারী অপহরণ এর মামলা আছে। 

উল্লেখ,গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) রাত ২ টায় সংঘবদ্ধ একদল চোর চরকাকুরিয়া গ্রামের ওবায়েদ উল্লাহর পুত্র হুমায়ুন মিয়ার গোয়ালঘর থেকে  দুটি গরু নিয়ে যাওয়ার সময় গরুর মালিক হুমায়ুনের ছোট ভাই পারভেজ আহমেদকে ছুঁরি মেরে হত্যা করে। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy