বাসচাপায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জে তাড়াশ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে

2023-03-06T11:08:23+00:00
2023-03-06T11:08:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাসচাপায় ৩ কলেজ শিক্ষার্থী নিহত
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১১:০৮ এএম   (ভিজিট : ১১৯)
X


সিরাজগঞ্জে তাড়াশ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। তারা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর বাজার এলাকায় ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- জেলার বেলকুচি উপজেলার খাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। অপর জনের নাম জানার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে বেলকুচি থেকে তিনজন রাজশাহীর দিকে যাচ্ছিলেন। মান্নান নগরে পৌঁছালে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বলেন, তিনজনের লাশ থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা থানায় এসেছেন। ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

-বাবু/এ.এস





  বিষয়:   সিরাজগঞ্জ  শিক্ষার্থী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy