নীলফামারীতে চতুর্থ শ্রেণীর ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার

সুভাষ বিশ্বাস, নীলফামারী

সারাবাংলা

নিখোঁজের ১দিন পরে নীলফামারী ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় এলাকায় (৫ মার্চ) রবিবার রাত্রি ১০টার পর চতুর্থ শ্রেণীর ছাত্র

2023-03-06T12:18:53+00:00
2023-03-06T12:18:53+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে চতুর্থ শ্রেণীর ছাত্রের গলা কাটা লাশ উদ্ধার
সুভাষ বিশ্বাস, নীলফামারী
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১২:১৮ পিএম   (ভিজিট : ৩৩৫)
X


নিখোঁজের ১দিন পরে নীলফামারী ইটাখোলা ইউনিয়নের সরকারের মোড় এলাকায় (৫ মার্চ) রবিবার রাত্রি ১০টার পর চতুর্থ শ্রেণীর ছাত্র মোঃ শিহাব (১২) এর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিহাবের বাবা জানিয়েছে, শনিবার (৪ মার্চ) সন্ধ্যার দিকে ধানখেতে সেচ পাম্পের ঘরে বাল্ব জ্বালাতে এসে নিখোঁজ হয় শিহাব। পরে তার আর খোঁজে মেলেনি। খোঁজাখুজির পরও সন্ধান না পাওয়ায় সদর থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন  শিশুর বাবা এরশাদ হোসেন।

শাহরিয়ার শিহাব ওই এলাকার এরশাদুল হকের ছেলে ও শহরের নীলফামারী ক্যাডেট একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসেম আলী  তার ধানক্ষেতে পানি দেওয়ার সময় মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটি গতকাল (শনিবার) ৪ মার্চ থেকে নিখোঁজ ছিল। নিখোঁজের বিষয়ে শিশুর বাবা রোববার সকালে একটি ডায়েরিও করেছিলেন।

-বাবু/এ.এস





  বিষয়:   নীলফামারী  উদ্ধার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy