বেনাপোলে ইমিগ্রেশনে যাত্রীর পেটে স্বর্ণ

রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)

সারাবাংলা

যশোরের বেনাপোল আন্তজার্তিক কাস্টমস-ইমিগ্রেশনের ভিতর থেকে ৫শ ৮৩ গ্রাম ওজনের পাঁচ পিচ স্বর্ণের বারসহ ইব্রাহিম বেপারী নামে এক

2023-03-06T16:04:37+00:00
2023-03-06T16:04:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বেনাপোলে ইমিগ্রেশনে যাত্রীর পেটে স্বর্ণ
রবিউল ইসলাম, বেনাপোল (যশোর)
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৪:০৪ পিএম   (ভিজিট : ১৭৬)
X

যশোরের বেনাপোল আন্তজার্তিক কাস্টমস-ইমিগ্রেশনের ভিতর থেকে ৫শ ৮৩ গ্রাম ওজনের পাঁচ পিচ স্বর্ণের বারসহ ইব্রাহিম বেপারী নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা। 
 
সোমবার (৬ মার্চ) সকাল ১০টার বেনাপোল ইমিগ্রেশন এর ভেতর থেকে তাকে আটক করা হয়। আটক ইব্রাহিম বেপারী মুন্সিগঞ্জের চারকেওয়ার গ্রামের আব্দুর লতিফ বেপারীর ছেলে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস হাউজে কর্মরত শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণের একটি  চালান নিয়ে এক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মধ্যে অবস্থান করছে। এমন সংবাদে বেনাপোল ইমিগ্রেশনের শুল্ক গোয়েন্দারা তল্লাশি চালিয়ে সন্দেহ ভাজন ইব্রাহিম বেপারী নামে এক পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশিকালে তার পেটের ভিতর কালো কসটেপ মোড়ানো বিশেষ কায়দায় লুকিয়ে রাখা (৫শ ৮৩ গ্রাম) ওজনের ৫পিচ স্বর্ণের রারসহ তাকে আটক করা হয়। 

এসময় সে জানায় স্বর্ণের বারগুলো ঢাকা হতে নিয়ে আসে। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ ৫০ হাজার টাকা। আটককৃত স্বর্ণ ও স্বর্ণ পাচারকারী ব্যক্তিকে থানা হেফাজতে রাখা হয়েছে। এবং স্বর্ণগুলো ট্রেজারি চালানসহ তার বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাবু/জেএম




  বিষয়:   বেনাপোল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy