প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৪:৩১ পিএম (ভিজিট : ২৫৭)

X
ব্যাপক দুর্নীতি,অনিয়ম, জালিয়াতির অভিযোগ উঠেছে জেলার কাউখালীর ইজিএস শিক্ষা নিকেতনে। দুর্নীতির মাধ্যমে মোটা অংকের বিনিময়ে জাল বিএড সনদে প্রধান শিক্ষক ও শিক্ষক নিযোগ বানিজ্য, প্রভাব খাটিয়ে স্বামী-স্ত্রী‘র ম্যানেজিং কমিটির চেয়ারম্যান পদ দখল করা, অবলুপ্ত কলেজকে কাগজে কলমে সচল দেখাতে ১৪ জন শিক্ষার্থীকে ভর্তি, ৫ জন প্রভাষককে নিয়োজিত দেখানো অভিযোগ উঠেছে।
সোমবার দুপুরে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ কালে এ অভিযোগ তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি ও জমিদাতা এস এম আবুল কালাম আজাদ।
তিনি বলেন, উপজেলার রঘুনাথপুরে ১৯৯৬ সালে এ শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর এলাকায় সুনামের সাথে পরিচালিত হয়ে আসছিল। যার ফলশ্রুতিতে স্কুলের পাশা পাশি কলেজ শাখার পাঠ দানের অনুমতি পায়। কিন্তু স্থানীয় চেয়াম্যান প্রভাব খাটিয়ে তিনি নিজে আবার তার স্ত্রীকে পর্যায়ক্রমে ম্যানেজিং কমিটির সভাপতি পদ দখল করে অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে কলেজ শাখা অবলুপ্ত হয়ে যায়। এখানে ভুয়া বিএড সনদে তানভির আহম্মেদ নাজমুস সাকিবকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। নির্বাচনে সভাপতি হবার সম্ভাবনা না থাকায় সিডিউল বাতিল করে আবার অবলুপ্ত কলেজকে কাগজে কলমে সচল দেখিয়ে সেই কলেজের ১৪ জন শিক্ষার্থী ও ৫ জন প্রভাষক অন্তুর্ভুক্ত করে ভোটার তালিকা প্রকাশের গুরুত্বর অভিযোগ তুলে ধরা হয় সাংবাদিক সম্মেলনে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামীতে ৪টি পদে নিয়োগ বানিজ্যকে সামনে রেখে গভর্নিং-বডি গঠনের জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগের আবেদন করা হয়েছে। এসময় জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার চেয়াম্যান কাজী রুহিয়া বেগম হাসি, রধুনাথপুর ইউপি‘র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়াস উদ্দিন পলাশ, পরিচালনা পরিষদের সাবেক সদস্য নূরুজ্জামান সিকদার, অভিভাবক সদস্য জসিম উদ্দিন হাওলাদার, মো. মোয়াজ্জেম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাবু/জেএম