রাজশাহীতে পুলিশ পিটিয়ে গ্রেপ্তার ৫ খেলোয়ারের জামিন

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে ফেরার পথে রাজশাহী রেল স্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির ওপর হামলার মামলায় অপ্রাপ্তবয়স্ক

2023-03-06T16:48:33+00:00
2023-03-06T16:50:30+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রাজশাহীতে পুলিশ পিটিয়ে গ্রেপ্তার ৫ খেলোয়ারের জামিন
রাজশাহী ব্যুরো
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৪:৪৮ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৩ ৪:৫০ পিএম  (ভিজিট : ১৬৫)
X

শেখ কামাল বাংলাদেশ যুব গেমস থেকে ফেরার পথে রাজশাহী রেল স্টেশনে পুলিশ কনস্টেবল দম্পতির ওপর হামলার মামলায় অপ্রাপ্তবয়স্ক নারী খেলোয়াড়সহ ৫ জনের জামিন মঞ্জুর করেছে আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর আদালতে শুনানি শেষে বিচারক মুহা. হাসানুজ্জামান তাদের জামিন মুঞ্জুর করেন।

আদালতের আসামি পক্ষের আইনজীবী মাইনুর রহমান বলেন, মামলার চার্জসীট পর্যন্ত তাদের জামিন দেয়া হয়েছে। একই সঙ্গে জামিনে থাকাকালে তাদের আচার আচরণ মনিটরিং করে প্রতিবেদন দাখিলের জন্যও সমাজ সেবা ও প্রবেশন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পাওয়া পাঁচজনের মধ্যে একজন ছেলে ও চারজন মেয়ে।

এর আগে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের আসরে অংশ নিয়ে ফেরাত পথে রাজশাহী স্টেশন থেকে গ্রেপ্তার হন এক কোচসহ ১২ জন খেলোয়াড়। স্টেশনে পুলিশকে পেটানো ও তার স্ত্রীর স্বর্ণের চেন চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার রাত ৮টার দিকে তাদের আদালতে পাঠায় রেলওয়ে পুলিশ। আদালত সাতজনকে কারাগারে পাঠালেও অপ্রাপ্তবয়স্ক পাঁচজনকে সোমবার ১০টা পর্যন্ত অন্তবর্তি জামিন দেন।

কোচ বাদে গ্রেপ্তার ১১ খেলোয়াড়ের মধ্যে তিনজন ছেলে ও আটজন মেয়ে। তাদের মধ্যে সাতজনের বয়স ১৮ বছরের বেশি। আর পাঁচজনের বয়স ১৪ থেকে ১৭ বছর পর্যন্ত। এই খেলোয়াড়েরা জুডো, কুস্তি, কারাতেসহ বিভিন্ন খেলা খেলেন। রাজশাহীর বিভিন্ন এলাকায় তাদের বাড়ি।

তাদের বিরুদ্ধে গোলাম কিবরিয়া নামের এক পুলিশ কনস্টেবলের স্ত্রী রাজিয়া সুলতানা জয়া এ মামলা করেন। মামলায় তিনি তার স্বামীকে পেটানো ও তার গলার স্বর্ণের চেইন চুরির অভিযোগ আনেন। ঢাকা থেকে রাজশাহীতে ট্রেনে আসার সময় এ ঘটনা ঘটে। ওই পুলিশ কনস্টেবল জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কর্মরত। তার বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী খেতুর গ্রামে।

বাবু/জেএম





  বিষয়:   রাজশাহী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy