ময়মনসিংহে শিশু ধর্ষণের দায়ে গ্রেফতার ১

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহে মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আলামিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব।

2023-03-06T17:39:46+00:00
2023-03-06T17:39:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ময়মনসিংহে শিশু ধর্ষণের দায়ে গ্রেফতার ১
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:৩৯ পিএম   (ভিজিট : ১৬৩)
X

ময়মনসিংহে মোবাইলে ছবি দেখানোর প্রলোভনে ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় আলামিন (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আলামিন জেলার ফুলপুর উপজেলার আরাটন কানপাড়া এলাকার মৃত হাকিম উদ্দিনের ছেলে।

সোমবার (৬ মার্চ) দুপুরে ময়মনসিংহ র‍্যাব-১৪'র কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে রবিবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ র‍্যাব-১৪'র সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, গত ১ মার্চ দুপুরে ওই শিশু তাদের বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল। এসময় আলামিন ওই শিশুকে মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভনে দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। শিশুটি ভয়ে ডাক-চিৎকার দিলে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে তার নিজ বাড়িতে পাঠিয়ে দেয়। পরে ওই শিশু বাড়িতে ফিরে কান্নাকাটি করে তার বাবাকে বিষয়টি জানায়।

এই ঘটনার পর গত ৩ মার্চ ভিকটিম শিশুর বাবা বাদী হয়ে আলামিনকে আসামি করে ফুলপুর থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাবু/জেএম




  বিষয়:   ময়মনসিংহ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy