চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়ে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মা-মেয়েকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদের প্রত্যককে ৫০ হাজার

2023-03-06T17:50:15+00:00
2023-03-06T17:50:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে মা-মেয়ে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড
আব্দুল্লাহ আল মামুন, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:৫০ পিএম   (ভিজিট : ১৪৯)
X

চাঁপাইনবাবগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মা-মেয়েকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাদের প্রত্যককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রাজারামপুর কুমারপাড়ার মো. মজিবুর রহমান ওরফে খুদির ছেলে হুমায়ন কবির, মো. মাহবুব আলম ও রাজারামপুর কুমারপাড়া বিলপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মো. রুবেল। রায় ঘোষণার সময় তিন আসামির মধ্যে দুইজন আদালতে উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন আসামি মো. মাহবুব আলম।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) রবিউল ইসলাম জানান, ২০১২ সালের ৩০ আগস্ট রাতে উপর রাজারামপুর কুমারপাড়া এলাকার প্রবাসী নাসির উদ্দীনের স্ত্রী নাসিমা বেগমকে হাঁসুয়া দিয়ে গলা কেটে হত্যা করেন আসামিরা। এ সময় নাসিমার ৪ বছরের মেয়ে নীলা তা দেখে ফেললে তাকেও মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন আসামিরা। পরে এ ঘটনায় নিহত নাসিমার বাবা বাদী হয়ে ৩১ আগস্ট মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক আলী আকবর ২০১৩ সালের ৩১ জানুয়ারি ছয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। তিনি বলেন, মামলার আসামি ছিলেন ছয়জন। এর মধ্যে মামলা চলাকালে এক আসামি মারা যান। বাকি পাঁচ আসাসির মধ্যে দুইজনকে(তোহরা বেগম ও জাহাঙ্গীর আলম) বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলায় আদালত ২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেন। রায়ে দণ্ডপ্রাপ্ত দুই আসামির বিরুদ্ধে রায় কার্যকর ও পলাতক আসামি মাহবুবকে গ্রেপ্তার করে রায় কার্যকর করার আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তুষ্ট।

বাবু/জেএম




  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy