দেশে শীতজনিত রোগে ১১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

দেশে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত শীতজনিত রোগে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে।সোমবার

2023-03-06T17:52:07+00:00
2023-03-06T17:52:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দেশে শীতজনিত রোগে ১১৩ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৫:৫২ পিএম   (ভিজিট : ১৩০)
X


দেশে গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত শীতজনিত রোগে মোট ১১৩ জনের মৃত্যু হয়েছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা যায়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৬৮ জন আক্রান্ত হয়েছেন এবং আরও তিনজনের মৃত্যু হয়েছে।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৯৬ হাজার ১৩৬ জন। একইসময়ে এ রোগে মোট ১১০ জনের মৃত্যু হয়। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ৮২৬ জন।

গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৬ মার্চ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট চার লাখ ৩৩ হাজার ৬১৬ জন। একইসময়ে এ রোগে মোট তিনজনের মৃত্যু হয়েছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy