সিরাজগঞ্জে বাসচাপায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগর বাজারে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে

2023-03-06T18:02:53+00:00
2023-03-06T18:02:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে বাসচাপায় ৩ শিক্ষার্থীর মৃত্যু
নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৬:০২ পিএম   (ভিজিট : ১৪৩)
X

সিরাজগঞ্জের তাড়াশের মান্নান নগর বাজারে বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছেন পুলিশ।

সোমবার (৬ মার্চ) সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জেলা বেলকুচি উপজেলার খাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। তবে একজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতরা সবাই শিক্ষার্থী ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মোটর সাইকেল নিয়ে বেলকুচি থেকে তিনজন রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এসময় তাড়াশ উপজেলার মান্নান নগরে পৌঁছালে একটি বাস তাঁদের মোটরসাইকেলে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

পুলিশ কর্মকর্তা বদরুল কবীর বলেন, তিনজনের মরদেহ থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যরা থানায় এসেছে। মরদেহ সনাক্তের কাজ চলছে। মরদেহগুলো হস্তান্তর করা হবে। তবে ঘাতক বাসটি সনাক্তের চেস্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

বাবু/জেএম




  বিষয়:   সিরাজগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy