গৌরীপুরে অর্থ দাবি করা সেই ইউপি সদস্যকে বহিস্কার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এমআইএস চালাকালীন সময় ভোক্তাদের কাছে অর্থ দাবির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় ইউপি সদস্য

2023-03-06T18:38:06+00:00
2023-03-06T18:38:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে অর্থ দাবি করা সেই ইউপি সদস্যকে বহিস্কার
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৬:৩৮ পিএম   (ভিজিট : ১২৯)
X

ময়মনসিংহের গৌরীপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এমআইএস চালাকালীন সময় ভোক্তাদের কাছে অর্থ দাবির অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় ইউপি সদস্য মো. আবু বক্কর সিদ্দিককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্ত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন সোমবার (৬ মার্চ) সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করে জানান, আবু বক্কর সিদ্দিক ২নং গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য।

জানা গেছে, গত বছর সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির এমআইএস চলাকালীন সময়ে স্থানীয় ভোক্তাদের কাছে টাকা দাবি করেন ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক। এ ঘটনায় ভোক্তাদের অভিযোগ প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে তাকে সাময়িক বহিস্কার করে।

বাবু/জেএম




  বিষয়:   গৌরীপুর 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy