নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা

2023-03-06T18:44:43+00:00
2023-03-06T18:44:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নড়াইলে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৬:৪৪ পিএম   (ভিজিট : ২১৩)
X

নোংরা পরিবেশ, মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়। 

সোমবার (৬ মার্চ) নড়াইল সদর উপজেলার জেলখানা রোড ও মহিষখোলা এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনসার সদস্যরা সহযোগিতা করে।

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স গিয়াস বেকারিকে ৫ হাজার টাকা, মেসার্স সজল ষ্টোরকে ১ হাজার টাকা, মেসার্স মেহেদী ফুডকে ৬ হাজারসহ মোট ১২ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, স্বাস্থ্য বিধি মেনে ক্রয়-বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলবে।

বাবু/জেএম





  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy