কালিহাতীতে আগুনে পুড়লো বসতঘর

সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)

সারাবাংলা

টাঙ্গাইলের কালিহাতীতে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ মার্চ ) সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতী

2023-03-06T18:54:23+00:00
2023-03-06T18:54:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কালিহাতীতে আগুনে পুড়লো বসতঘর
সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল)
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৯২)
X

টাঙ্গাইলের কালিহাতীতে আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৬ মার্চ ) সকাল সাড়ে ১০টার দিকে কালিহাতী পৌর এলাকার ঘুনী পূর্ব পাড়া লাল মাহমুদের বাড়িতে তার মেয়ের জামাতা মমিন হোসেনের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ঘরের মালিক মো. মমিন হোসেনের স্ত্রী সপ্না বেগম জানান, বাড়িতে রান্না করতে ছিলাম। হঠাৎ দেখি আমাদের থাকার টিনের ছাপড়া ঘরের মাঝখানে আগুন ধরেছে। পরে আমার ডাক চিৎকারে আমার বাড়ির আশেপাশের লোকজন ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আমার ঘরে থাকা ফ্রিজ, টেলিভিশন, জমির দলিলাদি, সাউন্ড বক্স, কাপড়- চোপড়, স্বর্ণালংকার, নগদ ২১ হাজার টাকা ও আসবাবপত্র যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি আরও জানান, এ আগুন লাগার ঘটনায় আমাদের প্রায় ৩ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়ে গেছে। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম।

কালিহাতী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নাজিম উদ্দিন মোড়ল জানান, সকাল ১০:৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে প্রায় আনুমানিক ৩০ হাজার টাকার ক্ষতি ও প্রায় আনুমানিক ১ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বাবু/জেএম





  বিষয়:   কালিহাতী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy