টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

শিল্প নগরী টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায়

2023-03-06T19:07:26+00:00
2023-03-06T19:07:26+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে তুলার গুদামে অগ্নিকাণ্ড
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৭:০৭ পিএম   (ভিজিট : ১৭৮)
X

শিল্প নগরী টঙ্গীর দক্ষিণ আউচপাড়া এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় তুলার গুদামে থাকা সকল মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে হঠাৎ করে তুলার গুদামের ভিতরে ধোঁয়া দেখতে পেয়ে প্রাথমিকভাবে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়। এসময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে স্থানীয় বেশ কয়েকজন যুবক আহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের পরিদর্শক কায়েদে আজম জানান, বেলা একটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুরোপুরি নির্বাপণের কাজ চলছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে। 

বাবু/জেএম




  বিষয়:   টঙ্গী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy