আগামীকাল রাজধানীতে আতশবাজি ও পটকা নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

আগামীকাল ৭ মার্চ (১৪ শাবান ১৪৪৪ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে

2023-03-06T20:08:04+00:00
2023-03-06T20:08:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শবে বরাত
আগামীকাল রাজধানীতে আতশবাজি ও পটকা নিষিদ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৮:০৮ পিএম   (ভিজিট : ১৭৫)
X

আগামীকাল ৭ মার্চ (১৪ শাবান ১৪৪৪ হিজরি) দিবাগত রাতে পবিত্র শবে বরাত উদযাপিত হবে। শবে বরাতের পবিত্রতা রক্ষার্থে এবং এর অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিতকরণকল্পে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারি করে।

এতে বলা হয়, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক আগামীকাল (৭ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে ৮ মার্চ ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ থাকবে।

বাবু/জেএম




  বিষয়:   আতশবাজি    পটকা  নিষিদ্ধ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy