কেরানীগঞ্জে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের লিফলেট বিতরণ

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)

সারাবাংলা

কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণের ৫০ হাজার লিফলেট বিতরণ

2023-03-06T20:45:56+00:00
2023-03-06T20:45:56+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের লিফলেট বিতরণ
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা)
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ৮:৪৫ পিএম   (ভিজিট : ২৫১)
X

কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭মার্চের ভাষণের ৫০ হাজার লিফলেট বিতরণ করেছে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফয়সল বিন করীম উপস্থিত থেকে উপজেলার ইস্পাহানি ডিগ্রি কলেজ, শাক্তা সরকারি উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি শিক্ষার্থীদের মাঝে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য তুলে ধরেন। স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের গুরুত্বপূর্ণ অবদান পরবর্তী প্রজন্ম যেনো ভুলে না যায়, নতুন প্রজন্ম বিকৃত ও অসম্পূর্ণ ভাষণ যাতে চিনতে ও বুঝতে পারে সেজন্যই এসব নির্ভুল কপি ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এছাড়াও জাতীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে ইংলিশ মিডিয়াম স্কুলসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্ব স্ব কর্মসূচি প্রণয়ন করে ওই দিবসে বা সুবিধাজনক দিনে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে দিবসটি উদযাপন করার নির্দেশ প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রওশন আরা বেগম, অধ্যাপক প্রদিপ কুমার হালদার, অধ্যাপক আলতাফ হোসেন, অধ্যাপক রুহুল আমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম তাপস প্রমুখ।

বাবু/জেএম




  বিষয়:     মার্চের  ঐতিহাসিক  ভাষণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy