চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) রাত সাড়ে

2023-03-06T23:15:22+00:00
2023-03-06T23:20:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১১:১৫ পিএম  আপডেট: ০৬.০৩.২০২৩ ১১:২০ পিএম  (ভিজিট : ১৩৬)
X


চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় তেলবাহী ট্রেন ও বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 


সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে থানার পদ্মা-মেঘনা-যমুনা ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- আজিজুল হক (৩০), আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)। তাদের মধ্যে আজিজুল রেলের পয়েন্টম্যান বলে জানিয়েছে পুলিশ।


চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছে। তিনজনকেই কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।


প্রত্যক্ষদর্শীর বরাতে এসআই নুরুল আলম বলেন, এয়ারপোর্ট রোডে সিগন্যাল অমান্য করে একটি বাস তেলবাহী ট্রেনকে ধাক্কা দিলে প্রাণহানির এ ঘটনা ঘটে। 



বাবু/পিকু





  বিষয়:   নিহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy