চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আমবাগান ব্যবসায়ী মো. সাকিব ওরফে কালু (২৫) নিহত

2023-03-07T07:21:22+00:00
2023-03-07T07:36:43+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটর সাইকেল সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৭:২১ এএম  আপডেট: ০৭.০৩.২০২৩ ৭:৩৬ এএম  (ভিজিট : ১৪৫)
X

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অজ্ঞাত ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আমবাগান ব্যবসায়ী মো. সাকিব ওরফে কালু (২৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর দুই আরোহী বাগান ব্যবসায়ী মো. সেলিম (২৫) ও  মো. এন্তাজ (২৮)। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত সোয়া ৯টার দিকে নাচল পৌর জোনাকিপাড়া মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত সাকিব জেলার গোমস্তাপুর উপজেলার নিমতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে। আহত সেলিম গোমস্তাপুরের বেগুননগর গ্রামের আয়েস উদ্দিন ও এন্তাজ নিমতলা গ্রামের সাদিকুল ইসলামের ছেলে। ঘটনার পরপরই দ্রুতগতির ট্রাকটি পালিয়ে গেলে সেটি আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।

নাচোল থানার ওসি মিন্টু রহমান গণমাধ্যমকে বলেন, একই মোটরসাইকেল আরোহী তিন জন নাচোলের নেজামপুর থেকে নাচোল সদরের দিকে আসার পথে বিপরীতে জেলার সদর উপজেলার আমনুরাগামী একটি ট্রাকের সাথে জোনাকিপাড়া মোড়ে পাকা সড়কের উপর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আহত মোটরসাইকেলের তিন আরোহীকে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

বাবু/এ আর 




  বিষয়:   চাঁপাইনবাবগঞ্জ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy