নড়াইলে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

নানা কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ এর বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে।মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১টায় শহরের নড়াইল

2023-03-07T15:12:52+00:00
2023-03-07T15:12:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৩:১২ পিএম   (ভিজিট : ১৭২)
X

নানা কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে ঐতিহাসিক ৭ মার্চ এর বিভিন্ন কর্মসূচি পালন হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকাল ১১টায় শহরের নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের চিত্র শিল্পী সুলতান মঞ্চ চত্বরে জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে হাজারো কণ্ঠে ৭ মার্চের ভাষণ এবং শুদ্ধসূরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

এ সময় ৩০ ফুট লম্বা বঙ্গবন্ধু টাওয়ার প্রদর্শন, ২৭০/ ৮৫ ফুট বিশিষ্ট বাংলাদেশের মানচিত্র প্রদর্শন ৬০/৩৬ ফুট বিশিষ্ট জাতীয় পতাকা প্রদর্শন, গণ সংগীত ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, নড়াইল পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, নড়াইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুণ্ডু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তবিবর রহমানসহ অনেকে।

এ সময় বীরমুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাবু/জেএম 





  বিষয়:   নড়াইল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy