প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব : ডেপুটি স্পিকার

রফিকুল ইসলাম, বেড়া (পাবনা)

সারাবাংলা

ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, গত দুই দিন আগে জাতিসংঘের মহাসচিবের সাথে জননেত্রী শেখ হাসিনার দ্বি-পাক্ষিক

2023-03-07T16:56:36+00:00
2023-03-07T16:56:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব : ডেপুটি স্পিকার
রফিকুল ইসলাম, বেড়া (পাবনা)
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৪:৫৬ পিএম   (ভিজিট : ১৬১)
X

ডেপুটি স্পিকার  মো. শামসুল হক টুকু বলেছেন, গত দুই দিন আগে জাতিসংঘের  মহাসচিবের সাথে জননেত্রী শেখ হাসিনার দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন মহাসচিব।  স্বাস্থ্য ব্যবস্থায় জননেত্রী শেখ হাসিনা বিশ্বে অনেক গুলো পুরস্কার পেয়েছেন। সাড়া বিশ্বের মধ্যে ভ্যাকসিন হিরোর পুরস্কার পেয়েছেন আমাদের প্রধানমন্ত্রী।

জাতির পিতার স্বপ্ন পূরনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নতি হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ, রাস্তা, ব্রিজ, চিকিৎসা খাতের  উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। অন্যরা যতদিন ক্ষমতায় ছিল ততদিন স্বাস্থ্যসহ সকল খাতকে পিছনের দিকে নিয়েছে। 

সোমবার (৬ মার্চ) সকাল ১০টায় পাবনার বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প কর্মকর্তা ডা. ফাতেমা তুয জান্নাতের সভাপতিত্বে নবনির্মিত ২ তলা বিশিষ্ট মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও স্বাস্থ্য সহকারী হেলথ কেয়ার প্রোভাইডারদের ল্যাপটপ ও  ট্যাব বিতরণ অনুষ্টানে ডেপুটি স্পিকার  মো. শামসুল হক টুকু এসব কথা বলেছেন। 

তিনি আরো বলেন, সামনে আসছে জাতীয় নির্বাচন, আগামী নির্বাচনের পর দুর্নীতির মূল উচ্ছেদ করবেন প্রধানমন্ত্রী। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণের মাধ্যমে নিরস্ত্র জনতাকে সশস্ত্ররুপের  সজ্জিত হওয়ার অনুপ্রেরণা যুগিয়েছিলেন। ২৫ শে মার্চের কালো রাতে ভয়াবহতা সম্পর্কে আপনারা জানেন। আমরা ৯ মাস যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ ছিলাম স্বাধীন সর্বভোমত্ব রক্ষায়। এই বাংলাদেশকে একটা উন্নত সমৃদ্ধ প্রতিষ্ঠায় গড়ে তুলতে হলে বঙ্গবন্ধু রেখে যাওয়া খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ মানুষের মৌলিক অধিকার নিশ্চিতের পাশাপাশি অপরাধ মুক্ত ধুমপান মুক্ত মাদক মুক্ত একটা সমাজ প্রতিষ্ঠায় আমাদের লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়ন করতে হলে নিজ নিজ কর্মস্থলকে আপন ভাবতে হবে। শুধু ৯ টা থেকে ৫ টা সময় ক্ষেপন করে বেতন উত্তলন করা নয়। স্বাস্থ্য সেবাকে নিশ্চিত করা পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে একটি।  

এসময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু, বেড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপাপ্ত)রিজু তামান্না, ভাইস চেয়ারম্যান মেজবাউল হক, মহিলা ভাইস চেয়ারম্যান শায়লা শারমিন ইতি, জেলা পরিষদের সদস্য ময়সার খান প্রমুখসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ।

বাবু/জেএম 




  বিষয়:   প্রধানমন্ত্রী 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy