গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার পোনা

2023-03-07T17:45:06+00:00
2023-03-07T17:45:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৫:৪৫ পিএম   (ভিজিট : ১৪২)
X

গোপালগঞ্জের কাশিয়ানিতে সড়ক দুর্ঘটনায় মাদরাসার শিক্ষকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানি উপজেলার পোনা বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- উপজেলার পোনা গ্রামের রাজামিয়া ফকিরের ছেলে আব্দুর রহিম, লোকমান শেখের ছেলে নবীর শেখ ও ফরিদপুর আলফাডাঙ্গার হেলেন্সা গ্রামের সাইদুল হকের ছেলে মো. হাসিব। মো. হাসিব স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।


কাশিয়ানি ফায়ার সার্ভিসের টিম লিডার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহন নামের একটি বাস কাশিয়ানির পোনা বাসস্ট্যান্ডে পৌঁছালে টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল ও বাইসাইকেলে থাকা মাদরাসার শিক্ষকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।


ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বাবু/জেএম






  বিষয়:   সড়ক  দুর্ঘটনা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy