রাজধানীর গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

2023-03-07T18:04:26+00:00
2023-03-07T19:39:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজধানীর গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৬:০৪ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৩ ৭:৩৯ পিএম  (ভিজিট : ২১৭)
X


 রাজধানীর গুলিস্তান এলাকায় একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। 

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আহত অর্ধ শতাধিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ম তলা ভবন এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলুবাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

বিস্ফোরণের কারণ কিংবা হতাহতের সঠিক সংখ্যা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, পুরান ঢাকার সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে চার জন মারা গেছেন। 

-বাবু/এ.এস





  বিষয়:   গুলিস্তান  ফায়ার সার্ভিস 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy