গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত আহত

2023-03-07T18:24:43+00:00
2023-03-07T18:24:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলিস্তানে ভয়াবহ বিস্ফোরণ, রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৬:২৪ পিএম   (ভিজিট : ২০৬)
X


রাজধানীর গুলিস্তান এলাকায় একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে এ পর্যন্ত সাত জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও আহত আহত অর্ধ শতাধিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।  সেখানে আহতদের চিকিৎসায় এগিয়ে আসতে স্বেচ্ছায় রক্তদাতাদের ঢামেকে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। 

বিস্ফোরণের পর আহতদের রিক্সা, ঠেলা গাড়ি ট্রাক, গাড়ি, এ্যাম্বুলেন্সসহ যে যেভাবে পারছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে।

বিস্ফোরণে গুলিস্তান বিআরটিসি কাউন্টারের দক্ষিণ পাশে ৫ম তলা ভবন এবং তার পাশের ৭ তলা একটি সেনেটারি মার্কেট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, রাজধানীর ফুলবাড়িয়ার আলু বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

-বাবু/এ.এস





  বিষয়:   গুলিস্তান  রক্তদাতা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy