গুলিস্তানের বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১১

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

2023-03-07T19:27:02+00:00
2023-03-07T19:31:20+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
গুলিস্তানের বিস্ফোরণে মৃত্যু বেড়ে ১১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৭:২৭ পিএম  আপডেট: ০৭.০৩.২০২৩ ৭:৩১ পিএম  (ভিজিট : ১৫৮)
X

রাজধানীর গুলিস্তান এলাকায় একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে গুলিস্তান বিআরটিসি বাস স্ট্যান্ড কাউন্টারের পাশে ওই ভবনের দ্বিতীয় তলায় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।


পাঁচতলা ওই ভবনের নিচতলায় সেনেটারি দোকান, দ্বিতীয় তলায় ব্র্যাক ব্যাংকের অফিস এবং তিন ও চার তলায় আবাসিক ভবন। এ ছাড়া ওই ভবনের পাশের আরেকটি সাত তলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সাত তলা ভবনের ৪, ৫, ৬ ও ৭ তলা আবাসিক ভবন। এই সাততলা ভবনেও বিস্ফোরণ হয়ে থাকতে পারে জানিয়েছে পুলিশ।


প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে বিস্ফোরণের সঙ্গে সঙ্গে চারদিক ধোঁঁয়ায় ছেঁঁয়ে যায়। বিস্ফোরণে ইট-পলেস্তারা, কাঠের টুকরো বহু দূর পর্যন্ত ছিটকে পড়ে। এতে অনেকে আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক জানান, এ ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় শতাধিক মানুষকে হাসপাতালে আনা হয়েছে।  

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, খবর পেয়ে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। পরে তাদের সঙ্গে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। বর্তমানে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ১১টি ইউনিট উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ঘটনাস্থলে ৫টি অ্যাম্বুলেন্স রয়েছে।


এসি বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


পুলিশ বলছে, ওই ভবনের তিন ও চার তলার আবাসিক ভবনে মরদেহ থাকতে পারে।


বাবু/জেএম 





  বিষয়:   গুলিস্তান  বিস্ফোরণ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy