গুলিস্তানে বিস্ফোরণের পর সেই ভবনে ফাটল, উদ্ধারকাজ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর সিদ্দিকবাজারের এলাকায় বিস্ফোরণের পর সাত তলা ওই ভবনটিতে ফাটল দেখা যাওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফায়ার

2023-03-07T20:54:40+00:00
2023-03-07T20:54:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গুলিস্তানে বিস্ফোরণের পর সেই ভবনে ফাটল, উদ্ধারকাজ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ৮:৫৪ পিএম   (ভিজিট : ১৬৬)
X


রাজধানীর সিদ্দিকবাজারের এলাকায় বিস্ফোরণের পর সাত তলা ওই ভবনটিতে ফাটল দেখা যাওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অপারেশন) মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী মাইকিং করে এই ঘোষণা দেন। ইঞ্জিনিয়াররা এসে পর্যবেক্ষণ করে জানানোর পর আবার উদ্ধারকাজ শুরু হবে বলে এ সময় জানানো হয়।

এদিকে বিস্ফোরণে নিহত মানুষের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৭০ জন আহত হয়েছেন।নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের পাশে সাততলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনের নিচতলায় স্যানিটারির দোকান ছিল। নিচতলায় বিস্ফোরণ ঘটে ওপরের কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে এখনো উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy