মায়ের জন্য ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে ঢাকা

2023-03-07T22:36:45+00:00
2023-03-07T22:36:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মায়ের জন্য ইফতারি আনতে গিয়ে লাশ হলেন সুমন
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩, ১০:৩৬ পিএম   (ভিজিট : ১৬২)
X


রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবন বিস্ফোরণের ঘটনায় সুমন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগের সামনে নিহত সুমনের বোন বিলাপ করতে করতে বলছিলেন, 'আমার ভাই কেন যে বিদেশ থেকে আসল? আমার মায়ের জন্য ইফতারি কিনতে গেছিল। আমার ভাই তো শেষ।'

মঙ্গলবার (৭ মার্চ) সন্ধ্যায় ওই জরুরি বিভাগের সামনে এই দৃশ্য দেখা যায়।

নিহতের বন্ধু সাকিব জানান, সুমন কাতারে ছিলেন। প্রায় দুই সপ্তাহ আগে দেশে ফিরেছেন। আজকে শবেবরাত। মা রোজা থাকায় তার জন্য ইফতারি কিনতে সুমন গিয়েছিল সিদ্দিকবাজারের গলিতে। সেখানেই বিস্ফোরণে নিহত হন।

নিহতের খালা জানান, সুমন বিয়ে করার জন্য দেশে এসেছিল। আমার বোন কি নিয়ে বাঁচবে। এ সময় বিলাপ করে বলছিলেন, 'আল্লাহ তুই আমারে নিয়া যা, আমার বইন পোলাকে দিয়ে দে।'

উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজার এলাকায় ভবন বিস্ফোরণে এ পর্যন্ত ১৬ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে শতাধিক। দুর্ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট, র‍্যাব ও সেনাবাহিনীর বোমা ইউনিট ও স্থানীয়রা।

-বাবু/এ.এস






Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy