ডিমলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

‘শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার করবে নিরসন।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলা

2023-03-08T14:46:58+00:00
2023-03-08T14:46:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় আন্তর্জাতিক নারী দিবস পালন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ২:৪৬ পিএম   (ভিজিট : ১৫৭)
X

‘শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার করবে নিরসন।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে ও শফিকুল ইসলাম স্বপন (বিএসসি) এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আয়শা সিদ্দিকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, মহিলা বিষয়ক কার্যালয়ের সিনিয়র প্রশিক্ষক মোছা. আয়শা সিদ্দিকাসহ উপজেলা বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ নারী জাগরণের বিভিন্ন দিক আলোচনা করেন।

বাবু/জেএম




  বিষয়:   নারী  দিবস 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy