দুর্গাপুরে শিক্ষাসফরের বাস উল্টে নিহত ১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি মাদ্রাসার শিক্ষাসফরের বাস উল্টে এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন।বুধবার সকালে

2023-03-08T16:01:39+00:00
2023-03-08T16:01:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
দুর্গাপুরে শিক্ষাসফরের বাস উল্টে নিহত ১
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৪:০১ পিএম   (ভিজিট : ১২০)
X

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় একটি মাদ্রাসার শিক্ষাসফরের বাস উল্টে এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। 

বুধবার সকালে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসাছাত্রের নাম হিমেল শেখ। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম।

ওসি শিবিরুল ইসলাম বলেন, ময়মনসিংহের মুক্তাগাছার নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেয়। এদের মধ্যে বেশির ভাগই শিশু। পথে বিরিশিরি-শ্যামগঞ্জ সড়কের লক্ষ্মীপুর নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানখেতে উল্টে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর মাদ্রাসায় চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে ঘটনাস্থলে মৃত্যু হয় হিমেলের।

বাবু/জেএম





  বিষয়:   বাস  উল্টে  নিহত 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy