ডোমারে স্ত্রীকে হত্যার অভিযোগ

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডোমার উপজেলায় আঁখি মণি (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ তুলেছেন গৃহবধূর বাবা ও তার

2023-03-08T16:09:04+00:00
2023-03-08T16:09:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডোমারে স্ত্রীকে হত্যার অভিযোগ
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৪:০৯ পিএম   (ভিজিট : ৩২৫)
X

নীলফামারীর ডোমার উপজেলায় আঁখি মণি (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ তুলেছেন গৃহবধূর বাবা ও তার পরিবার।

মঙ্গলবার( ৭ মার্চ) বিকালে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ সাহার মোড় এলাকায় ঘটনাটি ঘটে। নিহত আঁখি মনি ভোগডাবুড়ি গোসাইগঞ্জ এলাকার আলী আকবরের স্ত্রী ও মির্জাগঞ্জ ঝাড়পাড়া এলাকার মো. রশিদুল ইসলামের বড় মেয়ে। মঙ্গলবার রাতেই মরদেহ উদ্ধার করে ডোমার থানা পুলিশ। বুধবার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ জেলা মর্গে পাঠানো হয়েছে।

নিহত আঁখির বাবা রশিদুল ইসলাম বলেন, তিন বছর আগে আলী আকবরের সাথে আমার মেয়ের বিয়ে হয়। মঙ্গলবার শবে-বরাত উপলক্ষে আমি মাংস, চালসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে দুপুরে মেয়ের বাড়ি গোসাইগঞ্জ যাই। বাড়িতে গিয়ে দেখি জামাই বাড়িতে নেই। আমি বেয়াই ও আঁখির সাথে কথা বলে জিনিসপত্র গুলো দিয়ে দুপুরেই বাড়ির উদ্দেশ্যে চলে আসি। বাড়ি আসার এক ঘন্টা পর এক ব্যক্তি ফোন করে জানায়, আমার মেয়ে মারা গেছে।

পরে জামাইয়ের পরিবার হতে জানানো হয়, আমার মেয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরো বলেন যখন আমি বাড়ি আসার জন্য রওনা দেই তখনও আমার মেয়ে স্বাভাবিক অবস্থায় ছিল। কী এমন ঘটলো যে, সে আত্মহত্যা করবে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন আমার মেয়েকে তারা শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার নাটক করেছে।

ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।

বাবু/জেএম




  বিষয়:   ডোমার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy