কমলগঞ্জে চা বাগানে ছেলের লাঠির আঘাতে মা খুন

কমলগঞ্জ মৌলভীবাজার

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে দেয়ন্তী নুনিয়া (৫১) নামে এক মা খুন হয়েছেন।মঙ্গলবার (৭ মার্চ) বিকালে উপজেলার আলিনগর

2023-03-08T16:18:27+00:00
2023-03-08T16:18:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে চা বাগানে ছেলের লাঠির আঘাতে মা খুন
কমলগঞ্জ মৌলভীবাজার
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৪:১৮ পিএম   (ভিজিট : ২৭১)
X


মৌলভীবাজারের কমলগঞ্জে ছেলের লাঠির আঘাতে দেয়ন্তী নুনিয়া (৫১) নামে এক মা খুন হয়েছেন।

মঙ্গলবার (৭ মার্চ) বিকালে উপজেলার আলিনগর ইউনিয়ন এ আলিনগর  চা বাগানের বড় লাইন এলাকায় এ ঘটনা ঘটে। ঘাতক ছেলের নাম সাধন নুনিয়া (২৩)।

কমলগঞ্জ থানার এসআই মহাদেব বাচার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা দেয়ন্তী নুনিয়া কে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে সাধন। মায়ের আত্মচিৎকারে এলাকার লোকজন এগিয়ে গেলে সাধন পালিয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দেয়ন্তী কে ক্যামেলীয়া হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আট টায় তার মৃত্যু হয়। নিহত দেয়ন্তী নুনিয়া আলিনগর চা বাগানের মৃত জাইয়া নুনিয়ার স্ত্রী ছিলেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্চয় চক্রবর্তী সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকে ঘাতক ছেলে সাধন নুনিয়াকে ধরতে পুলিশ সাড়াশি অভিযানে নেমেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy