গৌরীপুরে এক পরিবারে ৮ জনের ইসলাম ধর্ম গ্রহণ

হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)

সারাবাংলা

ময়মনসিংহের গৌরীপুরে সনাতন ধর্মালম্বী মানিক লাল রবিদাস (৬০)সহ তার পরিবারের আট সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত বছর

2023-03-08T16:17:59+00:00
2023-03-08T16:17:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গৌরীপুরে এক পরিবারে ৮ জনের ইসলাম ধর্ম গ্রহণ
হলি সিয়াম শ্রাবণ, গৌরীপুর (ময়মনসিংহ)
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৪:১৭ পিএম   (ভিজিট : ৩১০)
X

ময়মনসিংহের গৌরীপুরে সনাতন ধর্মালম্বী মানিক লাল রবিদাস (৬০)সহ তার পরিবারের আট সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত বছর তারা ইসলাম ধর্ম গ্রহণ করলেও বিষয়টি এতোদিন গোপন ছিল।

মঙ্গলবার (৭ মার্চ) পবিত্র শবে বরাতের রাতে ওই পরিবারের পুরুষ সদস্যরা মসজিদে নামাজ আদায় করলে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এ খবরটি ফেসবুকে ভাইরাল হলে স্থানীয় মুসলমানগণ তাদেরকে অভিনন্দন জানান।

জানা গেছে, মানিক লাল রবিদাস স্থানীয় শাহগঞ্জ বাজারে একজন বাই-সাইকেল মেকানিক ছিলেন। গত বছর ১৭ নভেম্বর ময়মনসিংহ জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এফিডেভিটের মাধ্যমে নাম পরিবর্তন করে তিনি ও তার স্ত্রী, ছেলে-মেয়েসহ সাতজন ধর্মান্তরিত হন। এর আগে সৌদি প্রবাসী ছেলে সুমন চন্দ্র দাস ২০১৬ সনে ইসলাম ধর্ম গ্রহণ করেন। 

মানিক মিয়া জানান, তিনি এবং তার পরিবারের লোকজন আগে থেকেই ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট ছিলেন। স্থানীয় মুসলমানদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করে তারা বুঝতে পারেন ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, মানুষের দুনিয়া ও আখেরাতের একমাত্র মুক্তির পথ। তাই আদালতে এফিডেভিট করে ও মসজিদের ইমামের কাছে কালিমা পড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিষয়টি এতোদিন তারা গোপন রেখেছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয় মসজিদে পবিত্র শবে বরাতের নামাজ আদায়ের পর ঘটনাটি জানাজানি হয়। 

বাবু/জেএম





  বিষয়:   ইসলাম  ধর্ম  গ্রহণ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy