সাভারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)

সারাবাংলা

সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে সেলিম রেজা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ৮ মার্চ ভোর রাতে

2023-03-08T16:55:02+00:00
2023-03-08T16:55:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সাভারে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
আতিকুল ইসলাম, সাভার (ঢাকা)
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৪:৫৫ পিএম   (ভিজিট : ২৪৩)
X

সাভারে এক নারীকে ধর্ষণের অভিযোগে সেলিম রেজা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ৮ মার্চ ভোর রাতে রাজধানীর হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষণকারী রাজশাহী জেলার বাঘা থানার হরিনা গ্রামের মৃত ইয়ার উদ্দিনের ছেলে।

পুলিশ বলছে, সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী গ্রামের (৩১) বয়সী এক নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে কয়েক মাস ধরে ধর্ষণ করে আসছিলো রাজধানীর হাজারীবাগের একটি বাড়ির কেয়ারটেকার সেলিম রেজা। 

পরে সে নারী ওই ব্যক্তিকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ওই নারীকে ভয়ভীতি প্রদর্শন করে আত্মগোপনে চলে যায় সে। পরে রাতে ওই যুবককে প্রধান আসামি করে ভুক্তভোগী নারী সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ ভোর রাতে হাজারীবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। আসামিকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা। 

বাবু/জেএম





  বিষয়:   সাভার  গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy