বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত

জিহাদ রানা, বরিশাল ব্যুরো

সারাবাংলা

বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে

2023-03-08T17:10:28+00:00
2023-03-08T17:10:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত
জিহাদ রানা, বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৫:১০ পিএম   (ভিজিট : ১৩৪)
X

বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় ‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন’ এই স্লোগান নিয়ে দিবসটি পালনের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। 

নগর ভবনের সামনে বেলুন-ফেসটুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এসময় বক্তারা বলেন, নারীদের ভেতর আত্মবিশ্বাস তৈরি করার জন্য সরকারের যে নানামুখী উদ্যোগ সেটিই নারীদেরকে এগিয়ে দেবে।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান। সভায় পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, সনাকের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা ও নারী নেত্রী রাবেয়া খাতুনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাবু/জেএম





  বিষয়:   নারী  দিবস 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy