গত বছর অনেক ভালো হজের ব্যবস্থাপনা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, গত বছর হজের ব্যাপারে সাংবাদিকরা মন্দ কিছুই বলেনি। তাই আমরা

2023-03-08T19:33:52+00:00
2023-03-08T19:33:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গত বছর অনেক ভালো হজের ব্যবস্থাপনা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৭:৩৩ পিএম   (ভিজিট : ১৪৭)
X


ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, গত বছর হজের ব্যাপারে সাংবাদিকরা মন্দ কিছুই বলেনি। তাই আমরা বলতে পারি গত বছর অনেক ভালো হজের ব্যবস্থাপনা হয়েছে। যারা হজ করেছেন তারা বলেছেন, গত বছরের মতো হজ অতীতে হয়নি। জানি না এ বছর কি হবে! তবে গত বছরের মতো করতে পারলে সম্মানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাব।

বুধবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রমজানের সময় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা বা পূজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় চান্স খুঁজে নেন এবং দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করেন। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে কাজ করছেন।

এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

-বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy