মিরসরাইয়ে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ হোটেলের সামনে থেকে দুই হাজার ২০ পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে

2023-03-08T20:30:48+00:00
2023-03-08T20:32:35+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মিরসরাইয়ে ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৮:৩০ পিএম  আপডেট: ০৮.০৩.২০২৩ ৮:৩২ পিএম  (ভিজিট : ১৪৫)
X

চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ হোটেলের সামনে থেকে দুই হাজার ২০ পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। 

বুধবার আদালতের মাধ্যম কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজার জেলার উখিয়া থানার কুতুপালং ক্যাম্পের আব্দুল হাকিমের পুত্র নুরুল ইসলাম লালু (২৩) ও সৈয়দুল আমিনের পুত্র মো. নুরুল আমিন (৩১)। এ ঘটনায় মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই হাজার ২০ পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা গ্রেফতার করা হয। যার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবাগুলো ঢাকার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রির জন্য আনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

বাবু/জেএম




  বিষয়:   মিরসরাই 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy